Recent event

ঢাকা-১৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়েতের মীর আহমাদ বিন কাসেম

মীর আহমাদ বিন কাসেম
মীর আহমাদ বিন কাসেম | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমেদ বিন কাসেম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এএইচ