Recent event

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

রুমিন ফারহানা
রুমিন ফারহানা | ছবি: এখন টিভি
2

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৫০ হাজার ৫৭৯। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৩২ হাজার ৫৭৯ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন। আর নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। আর হিজরা ভোটার ২ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে, ক্লিক করুন,

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: ব্রাহ্মণবাড়িয়া-২
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
রুমিন ফারহানা (বিজয়ী) স্বতন্ত্র ৫০,৫৭৯
মোহাম্মদ জুনায়েদ আল হাবীব জমিয়তে উলামায়ে ইসলাম ৩২,৫৭৯

ভোটার বিন্যাস: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)
পুরুষ ভোটার নারী ভোটার হিজড়া ভোটার মোট ভোটার
২,৬৫,২৪৫ জন ২,৩৪,২০১ জন ২ জন ৪,৯৯,৪৪৮ জন

ইএ