Recent event

খাগড়াছড়ির একমাত্র আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী ওয়াদুদ

বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া
বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া | ছবি: এখন টিভি
1

খাগড়াছড়ির একমাত্র ২৯৮ নম্বর সংসদীয় আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ির এ আসনে এখন পর্যন্ত তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৫৮ হাজার ১৩৬ ভোট।

আরও পড়ুন:

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬, আর নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৯ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: খাগড়াছড়ি ২৯৮
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
আব্দুল ওয়াদুদ ভুঁইয়া (বিজয়ী) বিএনপি (ধানের শীষ) ১,৪৮,২১২
ধর্মজ্যোতি চাকমা স্বতন্ত্র (ঘোড়া) ৫৮,১৩৬

ভোটার বিন্যাস: খাগড়াছড়ি পার্বত্য জেলা
পুরুষ ভোটার নারী ভোটার মোট ভোটার
২,৮০,২০৬ জন ২,৭৩,৯০৯ জন ৫,৫৪,১১৯ জন

এসএইচ