
রাঙামাটিতে কাটেনি পাহাড়ধসের শঙ্কা; আশ্রয়কেন্দ্রে ২৩৬৬ মানুষ
রাঙামাটিতে এখনো পাহাড়ধসের শঙ্কা কাটেনি। বৃষ্টি আর উজানের ঢলে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এরইমধ্যে জেলার ৮ উপজেলা ও দুই পৌর এলাকায় ৪০টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৩৬৬ জন আশ্রয় নিয়েছেন। জেলার ৬ উপজেলায় ছোটবড় ১২৫টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টির স্রোতে নিখোঁজ হয়ে জেলার মগবান ও বিলাইছড়ির ফারুয়ায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৈরী আবহাওয়ায় পাঁচ জেলায় ১১ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় আগামীকালের (শনিবার, ১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

খাগড়াছড়িতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৩
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) ও আজ (বুধবার, ২৪ জুন) এ দুটি অভিযান পরিচালনা করা হয়।

ঈদের ছুটিতে খাগড়াছড়ি ভ্রমণ: যেতে পারেন যেসব দর্শনীয় স্থানে
ঈদের দীর্ঘ ছুটিতে যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে অনেকেই প্রকৃতি ভ্রমণ (Nature travel) পছন্দ করেন। সবুজ পাহাড়, রহস্যময় সুড়ঙ্গ আর বুনো ঝরনার সান্নিধ্য পেতে এ সময় পার্বত্য জেলা খাগড়াছড়ি হতে পারে আপনার আদর্শ গন্তব্য। বর্ষা কিংবা শীত—সব ঋতুতেই খাগড়াছড়ি সাজে ভিন্ন ভিন্ন রূপে।

খাগড়াছড়ির একমাত্র আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী ওয়াদুদ
খাগড়াছড়ির একমাত্র ২৯৮ নম্বর সংসদীয় আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়িতে শিবির নেতাদের বিএনপিতে যোগদানের খবর ‘ভিত্তিহীন’: ছাত্রশিবির
ছাত্রশিবিরের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সাবেক সেক্রেটারিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন—এমন খবরকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (সোমবার, ২৪ নভেম্বর) সংগঠনটির খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি মো. আব্দুস ছাত্তার এবং সেক্রেটারি আবু ইউসুফ যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১২ জনের বেশি
খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী শান্তি পরিবহন বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র-জনতা। আজ (শনিবার, ৪ অক্টোবর) সকালে নিজেদের ফেসবুক পেজে এ ঘোষণা দেয় তারা।

অবরোধ স্থগিতের পর খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক
অবরোধের স্থগিতের পর খাগড়াছড়িতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। খুলেছে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান। বাজার ঘাটে আসতে শুরু করেছে মানুষ। এতে স্বস্তি এসেছে জনমনে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখবে প্রশাসন।

প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত
প্রশাসনের পক্ষ থেকে আট দফা দাবির বাস্তবায়নের আশ্বাসে ও শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান প্রদর্শন করে খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে জুম্ম ছাত্র জনতা। আজ এক বিজ্ঞপ্তিতে এ স্থগিত ঘোষণা করা হয়।

বাইরের শক্তির ইন্ধনে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা—প্রমাণ পেয়েছে সেনাবাহিনী
খাগড়াছড়ির সংঘর্ষকে পরিকল্পিত দাবি করে, এটিকে ভবিষ্যতে বড় ধরনের পরিকল্পনার অংশ মনে করছে সেনাবাহিনী। দেশের বাইরের একটি শক্তির ইন্ধনে, এখানকার একটি আঞ্চলিক সংগঠন পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও প্রমাণ পেয়েছে সেনাবাহিনী। সমানের দিনগুলোতে কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।