কুমিল্লা-৪ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
কুমিল্লা-৪ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭২ হাজার। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন। আর নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। আর হিজরা ভোটার ৩ জন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: কুমিল্লা-৪
প্রার্থীর নাম
দল / প্রতীক
প্রাপ্ত ভোট
হাসনাত আবদুল্লাহ (বিজয়ী)
এনসিপি
১,৭২,০০০
মো. আ. জসিম উদ্দিন
গণঅধিকার পরিষদ
২৬,০০০
ভোটার বিন্যাস: কুমিল্লা-৪ (দেবীদ্বার)
পুরুষ ভোটার
নারী ভোটার
হিজড়া ভোটার
মোট ভোটার
২,১৫,২৩৭ জন
১,৯৫,৩১৯ জন
৩ জন
৪,১০,৫৫৯ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ক্লিক করুন।