Recent event

কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিন: ভোটারদের উদ্দেশে তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান লেখেন, গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা এরইমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।

আরও পড়ুন:

তিনি আরও লেখেন, যারা এখনো ভোট দেননি, তাদের প্রতি অনুরোধ—সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, সবাই মিলে একসঙ্গে দেশ গড়ি, ইনশাআল্লাহ।

এনএইচ