Recent event

মেহেরেপুরে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৩

সংঘর্ষে আহত ২ জন
সংঘর্ষে আহত ২ জন | ছবি: এখন টিভি
2

মেহেরপুরের মুজিবনগর জয়পুর, গাংনীর সাহারবাটি, তিরাইল ও ধলা গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে জামায়াত-বিএনপির ২৩ সমর্থক আহত হয়েছে। এসময় ৩ জনকে আটক করে পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে। জয়পুর গ্রামে আহতরা হলেন, বিএনপি সর্মথক আশাদুল,ও জামায়াত সর্মথক—বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। 

এসময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন—শহিদুল ও আশরাফ হোসেন। অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জামায়াতের ১৩ কর্মী সমর্থক আহত হয়। 

আরও পড়ুন:

পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা প্রধানকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।’ পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

একই সময় গাংনী তিরাইল ও ধলা গ্রামে পৃথক সংঘর্ষে আরও ৫ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‍্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।’

এএম