শিশির মনির বলেন, ‘বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এটা শুধু ভোট হচ্ছে না, এটা পরিবর্তনের অঙ্গীকার। আমি মনে করি, বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার প্রয়োগ করবে নতুন ব্যবস্থার জন্য।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ে তোলার যে পার্লামেন্ট হবে, সেখানে এ দেশের মানুষ গুরুত্বপূর্ণ লোকদের পাঠাবে; যারা এ পরিবর্তনের বার্তাকে ধারণ করে।’
আরও পড়ুন:
দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না। তারা জীবনমানের উন্নয়ন ও জবাবদিহিতামূলক সরকার চায়।’
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বিএনপি, জামায়াতসহ মোট তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ২৫৩ জন। দুই উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫৯৬টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ২৮৪টি, নারী ভোটকক্ষ ৩১২টি এবং অস্থায়ী ভোটকক্ষ রয়েছে ৫৭টি।





