‘রমাদান উইশ গেমার্স ফর হিউম্যানিটি’ উদ্যোগে গেমার কমিউনিটি দাঁড়ায় অসহায় মানুষের পাশে। গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় এ যাত্রা। সেখানে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাই, খেজুরসহ ইফতার ও ঈদের প্রয়োজনীয় সামগ্রী। অনেকের চোখে ভেসে ওঠে কৃতজ্ঞতা আর বিস্ময়, কারণ তারা ভাবেনি গেমাররাই তাদের পাশে দাঁড়াবে।
আরও পড়ুন:
এরপর ধারাবাহিকভাবে ২৩ ফেব্রুয়ারি রাজশাহী, ২৫ ফেব্রুয়ারি সিলেট এবং ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ছড়িয়ে পড়ে এ উদ্যোগ। চারটি শহরে একই আবেগ। কৃতজ্ঞতা, আনন্দ আর বিশ্বাস যে মানবতা এখনো বেঁচে আছে।
৬০০ জন দুস্থ মানুষের হাতে চাল, ডাল, তেল, চিনি, সেমাই এবং খেজুরসহ ইফতারের প্রয়োজনীয় সব সরঞ্জাম তুলে দেয়া হয়।
এ উদ্যোগ শুধু খাদ্য বিতরণ নয়, এটি একটি শক্ত বার্তা গেমিং শুধু বিনোদন নয়, এটি এমন একটি কমিউনিটি গড়ে তুলতে পারে, যা এক হলে বাস্তব জীবনেও পরিবর্তন আনতে পারে।




