ভোটার তালিকায় তার নাম রয়েছে ঢাকা-১৭ আসনের বারিধারায়। পার্থ ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার কথা ছিলো। কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলে পার্থকে ভোলা সদর আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়।
আরও পড়ুন:
আইন অনুযায়ী, একজন প্রার্থী দেশের যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় তার নিজ এলাকায়। কিন্তু আন্দালিব রহমান পার্থর ভোট ঢাকার-১৭ হওয়ায় তাকে ভোট দিতে হবে ঐ আসন থেকে।
তবে আন্দালিব রহমান পার্থর সমর্থকরা বলছেন ভোলা তার বাপের বাড়ি মার্কা হচ্ছে গরুর গাড়ি। তাই তিনি যেখানেরই ভোটার হউক না কেন তার বড় পরিচয় তিনি ভোলার ছেলে।





