আন্দালিব রহমান পার্থ
গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো আইন হবে না বলে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘আমরা চাই না, এমন কোনো আইন হোক, যে আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়। কারও কণ্ঠ দমনের চেষ্টা হবে না।’

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমানের উন্নয়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘কোনো নীতিমালা করে মানুষকে নৈতিকভাবে ভালো করা যায় না। নীতিমালার মাধ্যমে হয়তো সাংবাদিকতাকে আইনের আওতায় আনা সম্ভব, কিন্তু সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনের জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা।’

বিগত ১৭ বছরের তুলনায় দেশে পরিস্থিতি স্বাভাবিক, রাষ্ট্রীয় মদদে গুম-খুন হয়নি: পার্থ

বিগত ১৭ বছরের তুলনায় দেশে পরিস্থিতি স্বাভাবিক, রাষ্ট্রীয় মদদে গুম-খুন হয়নি: পার্থ

বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে দেশে সার্বিক পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের সংসদ সদস্যকে ‘মাইক্রোওয়েভ’ দিতে চাইলেন পার্থ

জামায়াতের সংসদ সদস্যকে ‘মাইক্রোওয়েভ’ দিতে চাইলেন পার্থ

জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ দিতে চাইলেন এমপি আন্দালিব রহমান পার্থ। সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে মাইক্রোওয়েভ, ওয়াসিং মেশিন এবং পর্দা চেয়েছিলেন ওই সংসদ সদস্য। তার জবাবে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থ মাইক্রোওয়েভ দিতে চান তাকে। পাশাপাশি জামায়াতের নেতা যা চেয়েছেন তা দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। তিনি এসময় আরও বলেন, ‘জামায়াতের এমপির এই ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, অ্যান্ড কার্টিনস এইটা আমাকে অনেক লজ্জা দেয়।’

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে রয়েছেন যারা

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে রয়েছেন যারা

জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। মুশফিকুর রহমানকে রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে এবং আন্দালিব রহমান পার্থ হয়েছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি।

সারাজীবন ইসলামের নামে রাজনীতি করে শেষে এসে বলছেন, ‘শরীয়াহ আইন চাই না’: পার্থ

সারাজীবন ইসলামের নামে রাজনীতি করে শেষে এসে বলছেন, ‘শরীয়াহ আইন চাই না’: পার্থ

জামায়াত ইসলামীর নাম উল্লেখ না করে দলটির উদ্দেশে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, যারা সারাজীবন ইসলামের নামে রাজনীতি করেছে, লাস্টে তারা শরীয়াহ আইন চাই না বলেছেন। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ‘বিধি-৬২’তে আনা প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

ভোট দিতে পারছেন না আন্দালিব রহমান পার্থ

ভোট দিতে পারছেন না আন্দালিব রহমান পার্থ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোলা সদর-১ আসনে নিজেদের প্রতীক গরুর গাড়ি মার্কায় ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন না আন্দালিব রহমান পার্থ। তিনি ওই আসনের ভোটার নন।

প্রতিশ্রুতি প্রত্যেক প্রার্থী দেয়; ভোটাররা যাকে বিশ্বাস করে সেটাই মুখ্য ব্যাপার: পার্থ

প্রতিশ্রুতি প্রত্যেক প্রার্থী দেয়; ভোটাররা যাকে বিশ্বাস করে সেটাই মুখ্য ব্যাপার: পার্থ

ভোলা-১ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রতিশ্রুতি প্রত্যেকটা প্রার্থী দেয়, তবে ভোটাররা যাকে বিশ্বাস করে সেটাই মুখ্য ব্যাপার। ভোটাররা ১২ তারিখে গরুর গাড়িতে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) রাতে ভোলা সদরের সদর রোড, উকিল পাড়া ও বাংলা স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।