Recent event

নির্বাচনের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান | ছবি: এখন টিভি
1

নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ সামনে এনেছে বিএনপি। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন বহুবছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের জন্য আমরা অনেক লড়াই করেছি। আমাদের বহু সাথী জীবন দিয়েছে। গত ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে আমাদের সাথীরা-সন্তানরাও জীবন দিয়েছে। সেই নির্বাচন আগামীকাল ভোর সাড়ে ৭টা থেকে শুরু হবে। আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম, যারা এ লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে। ফলে আমাদের সাথীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে, আন্তরিকতার সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে এ নির্বাচনে যুক্ত থাকবেন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে কিন্তু সে আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে সারাদিনে যেসব তথ্য উপাত্ত আমরা পেয়েছি, তাতে আমরা খুবই মর্মান্ত। প্রায় ১২৭টি বিষয় আমাদের সামনে এসেছে। এর বাইরে আরও আছে, সবগুলো আমরা দেখতেও পারিনি। এগুলো আমাদের হতাশ করে।’

তিনি আরও বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা উদ্ধার, তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে এটা তার ব্যবসার টাকা। কিন্তু তিনি কোনো ব্যবসায়ী না। তার ইনকাম ট্যাক্স রিটার্ন অনুযায়ী তার বার্ষিক উপার্যন চার লাখ টাকার কিছু বেশি। নীতিকথা ও সৎ কথা যারা সবসময় বলেন তাদের দলের নেতার এমন আচরণ দুঃখজনক।’

বিএনপির এ নেতা বলেন, ‘পাঁচ লাখ কেন, পাঁচ কোটি টাকা বহন করা কোনো ইস্যু না, নির্বাচন কমিশন সচিবের এমন বক্তব্য মিসকোট করা হয়েছে। নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দলের কাছে এসব কথা বলেন ইসি সচিব। গণমাধ্যমেও এসব কথা বলেছেন তিনি।’

এসএস