নজরুল ইসলাম খান
সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ। অধিবেশনের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদের কার্যপ্রণালি অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত যেকোনো ব্যক্তি, সংসদের স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতিত্ব করবেন এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপির ভিশন টুয়েন্টি-থার্টি, ৩১ দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সূচনা হবে সংসদের প্রথম অধিবেশনে।

দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে: নজরুল ইসলাম

দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে: নজরুল ইসলাম

দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? আলোচনায় যারা

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? আলোচনায় যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) নিরঙ্কুশ জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে বিএনপির নীতি-নির্ধারকরা। বর্তমান তালিকায় থাকা চারজন সিনিয়র নেতার রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে দেখা যায়, তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা দলটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এদের মধ্য থেকেই কেউ হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি (Next President of Bangladesh) কিংবা নতুন সরকারের গুরুত্বপূর্ণ কর্ণধার। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের (President Mohammed Shahabuddin) সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধানের নাম নিয়ে রাজনৈতিক (Who is the Next President of Bangladesh?) মহলে চলছে নানা জল্পনা-কল্পনা।

জনবান্ধব ইশতেহার-সংস্কারের পক্ষে অবস্থানে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে: মির্জা ফখরুল

জনবান্ধব ইশতেহার-সংস্কারের পক্ষে অবস্থানে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে: মির্জা ফখরুল

জনবান্ধব ইশতেহার ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)— জয় নিশ্চিতের পর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, ভূমিধস বিজয়ে বিএনপিকে আরও কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি আরও ভালো ফল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নজরুল ইসলাম খান।

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে নির্বাচনের ফলাফল সম্পর্কে খোঁজ নিতে তিনি কমিশনে যান।

নির্বাচনের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

নির্বাচনের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ সামনে এনেছে বিএনপি। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

যাদের পরাজয় নিশ্চিত, তারাই ভোট বানচালের চেষ্টা করছে: নজরুল ইসলাম খান

যাদের পরাজয় নিশ্চিত, তারাই ভোট বানচালের চেষ্টা করছে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, যারা পরিবর্তনের প্রতিপক্ষ, যাদের পরাজয় নিশ্চিত তারাই ভোট বানচালের চেষ্টা করছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বৈঠকে শেষে তিনি এ মন্তব্য করেন।

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির ৩ সদস্যর প্রতিনিধিদল

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির ৩ সদস্যর প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যর প্রতিনিধিদল।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ অনৈতিকভাবে নষ্ট হতে পারে না: নজরুল ইসলাম খান

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ অনৈতিকভাবে নষ্ট হতে পারে না: নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, বহু প্রতীক্ষার পরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ কেউ যেন অনৈতিকভাবে নষ্ট করতে না পারে।

‘কিছু এলাকায় অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি’

‘কিছু এলাকায় অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন গত প্রায় দেড় বছরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক হারে ভোটার মাইগ্রেশন হয়েছে। বিশেষ কিছু এলাকায় অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।

পোস্টাল ব্যালট ডিজাইনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান বিএনপির

পোস্টাল ব্যালট ডিজাইনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ইচ্ছাকৃতভাবে মাঝখানে রাখা হয়েছে। যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) দলটির নির্বাচন পরিচালনা কার্যক্রমের অংশ হিসেবে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামীতে বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।

‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে’

‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে’

একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে—এমন অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, এসব তথ্য আর্থিক লেনদেনসহ ভিন্ন উদ্দেশে ব্যবহার করা হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত অভিযোগও দিয়েছে দলটি।