নাটোরে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ কর্মী। গতকাল (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালপুর উপজেলার কচুয়া বাজারে ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি অফিসের সামনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করে।
এসময় উভয় প্রার্থীর কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিএনপির নির্বাচনি অফিস ভাঙচুর করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা।