কায়সার কামাল বলেন, ‘কিছু কিছু সম্মানিত মাওলানা বা রাজনৈতিক কর্মীই বলি তারা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে মা বোনদের বলছে। আমার ধর্মপ্রাণ ভাইদেরকে বলছে, রিকশা প্রতীকে কিংবা দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশতের চাবি পাওয়া যাবে না। ওপরে আল্লাহ আছেন, কে বেহেস্তে যাবে, কে যাবে না, এটা কি আপনি বা আমরা কি ঠিক করতে পারবো? জামায়াতে ইসলামী ঠিক করতে পারবে? না বিএনপি ঠিক করতে পারবে! কে ঠিক করবেন? মহান আল্লাহতালা।’
তিনি বলেন, ‘এই যে ওপরে আল্লাহ তার জমিনে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহর জমিনে দাঁড়িয়ে এভাবে একটা ভোটের জন্য মানুষের সঙ্গে প্রতারণা করা ধর্মের নাম নিয়ে এটা কি জায়েজ না নাজায়েজ। যারা এসব নাজায়েজ কাজ করে তাদের সঙ্গে কি আমাদের বন্ধুত্ব রাখা ঠিক? তাদেরকে আমরা বলি তুমি তোমার ভোট চাও কোনো আপত্তি নেই। কিন্তু ধর্মের নাম নিয়ে এই প্রতারণা কইরেন না। কারণ এই ধর্ম আমাদের সবার। তার যেমন ধর্ম, তেমন আপনার আমার সবার। একটা ভোটের জন্য যারা এরকম কথা বলে তাদেরকেও আমরা হেদায়েতের পথে নিয়ে আসার আহ্বান জানাই।’
ভোট নিয়ে কায়সার কামাল বলেন, ‘আজকে এ কথাগুলো বলছি আমারও কষ্ট লাগছে। কারণ আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন। কিন্তু যখন কেউ ধর্মকে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্মকে ছোট করে কিংবা ভিন্নখাতে ব্যবহার করে তখন আপনার আমার সবারই খারাপ লাগারই কথা। ধর্মকে রাজনীতির সঙ্গে ব্যবহার করে অনেকেই ফায়দা নিয়ে চেষ্টা করছে। তারা মানুষকে ভুল বুঝাচ্ছে এবং ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এজন্য সবার সচেতন থাকতে পারে এবং সজাগ থাকতে হবে।’
আরও পড়ুন:
কায়সার কামাল সবার প্রতি অনুরোধ রেখে বলেন, ‘আপনারা আবেগে না, বিবেক দিয়ে ভোটটা দিবেন। কারণ আবেগে একটা কাজ করে ফেললে ফল ভালো হয় না। দ্বিতীয়ত ভুলতো হতে পারে। কিন্তু যখন আপনি বিবেক দিয়ে চিন্তা করে একটা কাজ করবেন সেটা কিন্তু সঠিক হওয়া সম্ভব নয় বেশি। ১২ তারিখ ভোট ১১ তারিখ পর্যন্ত প্রয়োজনে আপনারা অপেক্ষা করুন। সবাই না যারা দল নিরপেক্ষ আছেন আপনারা অপেক্ষা করুন। ১১ তারিখে রাত পর্যন্ত ভেবে দেখুন আপনার ভোট আপনি কাকে দিবেন। কোন প্রার্থী সৎ, কার আরএস সিএস রেকর্ডটা ভালো, কে সততার সঙ্গে ইমামের সঙ্গে চলবে।’
তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে ইনশা আল্লাহ আমি শতভাগ সততার সঙ্গে কাজ করবো। আমি নিজে দুর্নীতি করবো না, আপনাদের সম্পদ জনগণের সম্পদ নিয়ে আপনার হক নিয়ে কাউকে দুর্নীতি করতে দিব না। সে যত বড়ই ব্যক্তি হোক না কেন।’
নেত্রকোণা-১ আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা ১৬ দিনে দুই উপজেলার শহর থেকে প্রান্তিক জনপদের ভোটারদের দ্বারে দ্বারে ছোটে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।





