
শাহবাগে আজ বিক্ষোভ করবে এনসিপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগেই অনুকূলে নেয়ার চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ভোটের ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিদ্যুৎ-জ্বালানিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ শাহবাগে বিক্ষোভ করবে তার দল।

মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রাথমিকের নিয়োগ বঞ্চিতরা শাহবাগে; সচিবালয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে ডাকা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শাহবাগে স্মৃতিস্তম্ভে শহিদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা। শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা বলেন, জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা। প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

অভিনব কায়দায় মাদক পাচারচেষ্টা; ১৩২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
রাজধানীর শাহবাগ এলাকায় বিশেষ কায়দায় পাকস্থলীর ভেতরে নিয়ে পাচারকালে ১৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন— মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।

শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’ অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা
শাহবাগে ‘ক্লিন-আপ ড্রাইভ’ অভিযান চালিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এসময় দোকানের সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করার দায়ে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

‘সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে; হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠন’
শাহবাগের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। ভুক্তভোগীসহ বিভিন্ন সংগঠনের দাবি, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আর ডাকসু ভিপি সাদিক কায়েম জানালেন, ক্যাম্পাসে ফের ভয়ের রাজত্ব ফিরিয়ে আনতে দেয়া হবে না। তবে ছাত্রদল সভাপতির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমকে নতুন বাড়ি নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

যমুনার সামনে থেকে সরলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা
দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের কারণে যমুনার সামনে থেকে সরে গেছেন পে-স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর তারা সরে গিয়ে শাহবাগের দিকে চলে যান। এসময় সেখানে কয়েকজনকে আটকও করা হয়।

অবস্থান কর্মসূচি ১ দিন বন্ধের ঘোষণা ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ। তবে বিরূপ আবহাওয়ার কারণে ১ দিনের জন্য অবস্থান কর্মসূচি বন্ধ রাখার কথা জানিয়েছে দলটি।

সরকারের আশ্বাস প্রত্যাখ্যান করে অবরোধ কর্মসূচি ইনকিলাব মঞ্চের
আগামী ১০ দিনের মধ্যে ওসমান হাদির হত্যাকাণ্ডের চার্জশিট প্রদানের আশ্বাস দিয়েছে সরকার। তবে তার প্রত্যাখ্যান করে সারা দেশে অবরোধ কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ।