ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করেছিলো বলে মন্ত্যব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘হিন্দু সম্প্রায় শ্রীকৃষ্ণকে অনুসরণ করলে দেশ থেকে অশুভ শক্তির বিদায় হবে।’

ঢাকেশ্বরী মন্দিরের জমি দখলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার দখল হওয়া জমি ফেরত দিবে। আর ধর্মীয় পরিচয়ে বৈষম্য করবে না সরকার।’

বিএনিপি সরকারের ৬ মাসের কাজের কথা উল্লেখ করে বলেন, ‘এই ৬ মাসে কেউ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়নি কেউ।’

জেআর