আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবি পার্টির আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। ১৭ বছরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, তাই কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান নয়।’
আরও পড়ুন:
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রের চরিত্র পরিবর্তন।’
সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়ন না হলে তা দেশের জন্য শুভ হবে না।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের আলোচনায় যে সিদ্ধান্তগুলো এসেছে, সরকার তার কোনোটিই কার্যকর করেনি। ফলে সংস্কার ও পরিবর্তনের প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।





