
ভোট কারচুপির কথা বলে জামায়াত স্বৈরাচারকে খুশি করছে: আসাদুজ্জামান রিপন
ভোট কারচুপির কথা বলে জামায়াতে ইসলামী স্বৈরাচারকে খুশি করছে এবং গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, সংসদে গণভোটের বাস্তবায়ন না হলে জনগণকে নিয়ে রাজপথেই রায় বাস্তবায়নের শেষ ঠিকানা।

জুলাই অভ্যুথানের অর্জন একক ব্যক্তি-গোষ্ঠীর নয়, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের: প্রধানমন্ত্রী
জুলাই অভ্যুথানের অর্জন একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এই অর্জন দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। স্বৈরাচারের যথার্থ বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনো বিভক্তি নয়, সবাইকে ঐকবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

সরকার স্বৈরাচারের পথে হাঁটছে: ডা. শফিকুর
সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেই পথ ধরে স্বৈরাচার হেঁটেছে, সেই পথ ধরে সরকারও হাঁটছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও দেন তিনি।

জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের ভবিষ্যতের অনুপ্রেরণা: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যতদিন টিকে থাকবে ততদিন এদেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে বলে উল্লেখ করেন তিনি।

পর্যায়ক্রমে বন্ধ কলকারখানা চালু হবে: প্রধানমন্ত্রী
বন্ধ কলকারখানা চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে, পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একাত্তর একানব্বইয়ের ষড়যন্ত্রকারীরা দেশ গঠনে বাধা হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী
যারা একসময় টিকিট বিক্রির নামে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং ১৯৭১ ও ’৯১ সালেও ষড়যন্ত্রে লিপ্ত ছিলো, তারাই আজ নতুন করে দেশ গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর যারা ফ্যাসিস্টদের বিষয়ে বলেছে— ‘ক্ষমা করে দিলাম’, তারা আজ আবারও বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে। আমি স্পষ্ট বলতে চাই, কোনো জুজু বুড়ির ভয় দেখিয়ে লাভ নেই। জুলাই মাসের হত্যাকারীদের বিচার এই মাটিতেই হবে এবং আমরা ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।

উন্নয়নের নামে গত ১৭ বছর প্রতারণা হয়েছে: সংসদে এমপিরা
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের নামে স্বৈরাচারি শাসন আর ‘প্রতারণা’ হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে এ বিষয়ে আলোচনা হয়।

উত্তর কোরিয়ায় ক্ষমতার পারিবারিক লড়াই; আরও একবার সহিংসতার শঙ্কা
ক্ষমতার লড়াই ঘনীয়ে আসছে উত্তর কোরিয়ার ওপর। প্রতিদ্বন্দ্বী, সর্বোচ্চ নেতা কিম জং উনের কিশোরী কন্যা এবং ৪০ ছুঁইছুঁই বোন। মাত্র ১৩ বছরের কিম জু আয় পাবে পারমাণবিক উত্তরাধিকার আর দেশের নেতৃত্বভার, এমনটা কিছুতেই মানতে পারছেন না ফুপু কিম ইও জং। সিংহাসনের উত্তরসূরীর লড়াইয়ে নতি স্বীকারে নারাজ ইও জং আর ভাতিজি জু আয়ের দ্বন্দ্ব রক্তাক্ত স্বৈরাচারী ইতিহাসের দেশটিকে আরও একবার ঠেলে দেবে সহিংসতার দিকে—বাড়ছে এমন শঙ্কা।

ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদ মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারের জাঁতাকলে নিষ্পেষিত জাতি ১৬ বছর মক্তির প্রহর গুনছিল; চব্বিশের গণঅভ্যুত্থান তারা ফ্যাসিবাদের কবল থেকে আপাত মুক্তি পেয়েছে, কিন্তু বাংলাদেশের বিদ্যমান সংবিধানে স্বৈরাচার সৃষ্টির পথ রয়েছে। তাই আর কোনো স্বৈরাচার যাতে জনগণের ওপর চেপে বসতে না পারে, সেজন্যই জুলাই সনদ প্রণীত হয়েছে এবং জুলাই সনদ কার্যকরের জন্যই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে হবে।

মোনাফেকদের সঙ্গে কোনো আপস নয়: ছাত্রদল সভাপতি
মোনাফেকদের সঙ্গে কোনো আপস নয় বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুরে শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভোটের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি আরেক স্বৈরাচারকে বিদায় জানানো হবে: আসিফ মাহমুদ
চব্বিশের ৫ আগস্টে এক স্বৈরাচার বিদায় নিয়েছে; ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আরেক স্বৈরাচারকে বিদায় জানানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে পথসভায় এ মন্তব্য করেন তিনি।

শহিদ নূর হোসেন দিবস আজ
নব্বইয়ের দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটানো শহিদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় দার সেই আত্মত্যাগ।