সরকারি দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জামায়াত থেকে একজন ডেপুটি স্পিকার নেয়ার আহ্বান জানালেও সংসদের প্রথম অধিবেশনে দেখা গেছে ডেপুটি স্পিকার পদটিও সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই একজন পেয়েছেন। বিরোধী দল থেকে কারও নাম প্রস্তাব না করায় এমনটা হয়েছে বলে জানা গেছে।
আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন ৩০ মিনিট মুলতবি করেন সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।





