খামেনিসহ দেশটির সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে আজ (রোববার, ১ মার্চ) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয়ার সময় এমন হুঁশিয়ারি দেন তিনি।
এটিএম আজহার ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, ‘জনগণই অপরাজিত শক্তি। আপনারা হিসেব করবেন, শুধু গণতন্ত্রের কথা বললে চলবে না, গণতন্ত্রকে মানতে হবে। আপনার দেশেই শুধু নয়, অন্য দেশেও মানার ব্যবস্থা করতে হবে। অন্য দেশের গণতন্ত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার ব্যবস্থা করতে হবে। দেশে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে, একটি-দুটি দেশে গ্রহণযোগ্যতা থাকলেও সেই দেশ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ইরানেই এই ক্ষতি, আমি বলেছিলাম, আমরা জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। অবিলম্বে যদি হামলা বন্ধ না করা হয়, আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ।’
ইসরাইল কয়েক বছর আগেই অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ-বিদেশের মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। আবার কিন্তু আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে, আপনারা চলতে পারবেন না। আমাদের জনগণকে বাধ্য করবেন না।’
এছাড়া অবিলম্বে ইরানের ওপর হামলা বন্ধ না করলে জনগণই তার সমুচিত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।





