Recent event

গণভোটকে মেনে না নিলে জনগণ সরকারকে মানতে চাইবে না: মুজিবুর রহমান

অধ্যাপক মুজিবুর রহমান
অধ্যাপক মুজিবুর রহমান | ছবি: এখন টিভি
0

অতিদ্রুত আলোচনা করে গণভোটকে মেনে না নিলে জনগণ সরকারকে মানতে চাইবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মুজিবুর রহমান বলেন, ‘সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে দেশ ভিন্ন দিকে মোড় নিতে পারে।’

আরও পড়ুন:

যা করলে দেশে ঐক্য, শান্তি, শৃঙ্খলা বজায় থাকবে সবাই মিলে সেভাবে আগানোর আহ্বান জানান তিনি।

আদালতের ভাষা পুরোপুরি বাংলায় করার আহ্বান জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, ‘বিদেশি ভাষায় নয়, বাংলা ভাষায় কথা বলে মানুষকে বুঝাতে পারাটাই সবচেয়ে বড় সফলতা।’

এসএস