
গণভোটকে মেনে না নিলে জনগণ সরকারকে মানতে চাইবে না: মুজিবুর রহমান
অতিদ্রুত আলোচনা করে গণভোটকে মেনে না নিলে জনগণ সরকারকে মানতে চাইবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াত ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা। তবে এ শপথ নেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন জামায়াতের এমপিরা
সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর এমপিরা। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এসময় সেখানে জামায়াতসহ ১১ দলীয় জোটের একাংশ উপস্থিত ছিলেন।

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ‘জটিলতা’, বৈঠকে ১১ দলীয় জোট
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় কৌশল ঠিক করতে বৈঠকে বসছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।