Recent event

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও
0

প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন তিনি।

কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।

এদিকে, প্রধানমন্ত্রী তার কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উন্মোচিত স্মারক ডাকটিকেটে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এর আগে এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার মা বেগম খালেদা জিয়া।

ইএ