Recent event

এ নির্বাচনের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে: হাফিজ উদ্দিন

আসিফ হোসেন
ভোলা
মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)
মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। ভোট দেয়া শেষে তিনি বলেন, ‘এ নির্বাচনের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে।’

আরও পড়ুন:

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে তিনি ভোট দেন। তিনি ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ধানের শীষের প্রার্থী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর হাফিজ বলেন, ‘১৭ বছর পর ভোট দিতে পেরে খুশি।’ তিনি বলেন, এ নির্বাচনের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। আমরা কি ভবিষ্যতে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকবো নাকি পরাশক্তি হিসেবে টিকে থাকবো সেটা ভোটারদের ওপর নির্ভর করে।’ এ আসনে মোট ৬ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

এএইচ