হ্যাঁ-না ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করতে হবে: সুজন
হ্যাঁ ও না ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে। কে কোন পক্ষে আছে তা জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘কোন দলের কেমন ইশতেহার?’ প্রতিপাদ্যে সুজন এর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।