Recent event

জামায়াতকে নির্বাচনে একবার সুযোগ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে: মিন্টু

আবদুল আউয়াল মিন্টু
আবদুল আউয়াল মিন্টু | ছবি: এখন টিভি
0

জামায়াতকে নির্বাচনে একবার সুযোগ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বিকেলে ধানের শীষ প্রতীকের সমর্থনে দাগনভূঞা পৌর শহরে গণ-মিছিল পূর্বে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘জামায়াত নির্বাচনে একবার সুযোগ চাচ্ছে, তাদেরকে সুযোগ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। কারণ তাদের অতীতের রেকর্ড খারাপ এবং তাদের যোগ্যতা সম্পন্ন কোন লোক নেই।’

ফেনী-৩ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে গণ-মিছিল শহরের আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন:

মিছিলে নেতৃত্ব দেন ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গণ-মিছিলে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন, রাজাপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. বাকি বিল্লাহসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণ-মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী অংশ নেন।

ইএ