রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, মাদ্রাসা মাঠের নির্বাচনি সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশে রাজশাহী মহানগর ও জেলার ৭টি উপজেলার নেতাকর্মী যোগ দেবেন। প্রায় ১ লাখ লোক এ সমাবেশে যোগ দেবেন। জামায়াত আমিরের এ সফর নেতাকমী এবং রাজশাহীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে গুরুত্¦পূর্ণ দিকনির্দেশনা আসবে।
রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মুর্তুজা বলেন, গোদাগাড়ীর জনসভায় তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন। আশা করছি সুন্দর ও সফলভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে উৎফুল্ল নেতাকর্মীরা।
আরও পড়ুন:
জনসভা উপলক্ষে এরমধ্যেই মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। নেতাকর্মীরাও জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে। রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় ১ লাখ লোক সমাগমের টার্গেট নিয়ে কাজ করছে মহানগর জামায়াতসহ ১১ দল। এরমধ্যে ৪০ হাজার নারী কর্মী যোগ দেবেন।
এদিকে, রাজশাহী-১ আসনকে কেন্দ্র করে নির্বাচনি সমাবেশ হবে মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে। এ জনসভায় যোগ দেবেন তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী। এ নিয়ে তাদের প্রস্তুতি শেষ হয়েছে।




