আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে আয়োজিত নির্বাচনি এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘জামায়াতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে, ক্ষমতার লোভে বেপরোয়া হয়ে খুনখারাপি করছে। এদের হাতে দায়িত্ব দিলে দেশের অস্তিত্ব থাকবে না।’
আরও পড়ুন:
চব্বিশের জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দেবে।’
এছাড়া নতুন বাংলাদেশে আর কাউকে ভোট ডাকাতি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।





