Recent event

এক্সে জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্টের অভিযোগ, প্রতিবাদে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাবিতে ছাত্রদলের বিক্ষোভ
রাবিতে ছাত্রদলের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নারীবিদ্বেষী পোস্ট দিয়েছেন—এমন অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ অন্যান্য ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে ছাত্রনেতারা বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কর্মজীবী নারীদের নিয়ে যে পোস্ট দিয়েছে, তার ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। জামায়াতে আমির পুরো সমাজব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেয়া মনোভাব ব্যক্ত করেছেন। আমরা এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি। জামায়াত আমিরকে এ ঘটনায় জাতির কাছে নিশর্তভাবে ক্ষমা চাইতে হবে।

আরও পড়ুন:

জামায়াত আমির ক্ষমা না চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আগামীতে কঠোর আন্দোলনে নামবে বলেও জানান বিক্ষোভরত ছাত্রনেতারা।

এদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়, জামায়াত আমিরের এক্স একাউন্ট ষড়যন্ত্রমুলকভাবে হ্যাক করা হয়েছে। তিনি এ ধরনের কোনো পোস্ট দেননি। এ নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এসএইচ