আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে ‘অনলাইন এডিটরস সোসাইটি’ নামে নিবন্ধন সম্পন্ন হলেও, সংগঠনের অনুমোদিত নথিতে থাকা বিশেষ বিধান অনুযায়ী এটি পূর্বনির্ধারিত ও পরিচিত নাম ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ নামেই কার্যক্রম পরিচালনা করবে।
সংগঠনের সংশ্লিষ্টরা মনে করছেন, এ নিবন্ধন দেশের ডিজিটাল গণমাধ্যমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে অনলাইন গণমাধ্যমের পেশাজীবীদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং সাইবার সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সুসংগঠিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।
নিবন্ধন প্রসঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ বলেন, ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্সের এ নিবন্ধন আমাদের পেশাজীবী সংগঠনের প্রাতিষ্ঠানিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।’
সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, ‘এ নিবন্ধনের মাধ্যমে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আরও সুসংগঠিত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ পেল। দেশের ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাজীবীদের স্বার্থে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।’]





