ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে আল-রেজা জানিয়েছেন, যেকোনো নতুন হুমকি বা নতুন করে যুদ্ধ শুরু হলে তা মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে তেহরান। খবর আল জাজিরার। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর প্রকাশ করেছে।
মাজিদ ইবনে আল-রেজা হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটনের যারা ভাবছেন হুমকিতে ইরান ভয় পাবে বা নিজেদের অবস্থান থেকে সরে আসবে, তারা মারাত্মক ভুলের মধ্যে আছেন।
তিনি আরও উল্লেখ করেন, ইরান এ পর্যন্ত তাদের প্রতিরক্ষা সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই জনসমক্ষে প্রকাশ করেছে।