মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থিদের অবদান মূল্যায়ন করা হয়নি। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। এই সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে, সে আলোকে জাতীয় নির্বাচন দিতে হবে।’
জুলাই ঘোষণাপত্রকে ‘অসম্পূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, ‘এতে যা কিছু বাদ পড়েছে, তা অন্তর্ভুক্ত করতে হবে— তবেই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে।’
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও বলেন, দেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে কেউ চাঁদাবাজ হয়ে না ওঠে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



