পোস্টাল ভোট: রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় সাড়ে ১১ লাখ ব্যালট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রমে অংশ নিয়েছে প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ ভোটাররা। প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত পোস্টাল ভোটারদের ভোটদান প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত প্রবাসী ভোটারদের মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোট দিয়েছেন জানিয়েছেন নির্বাচন কমিশন।