সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলের উদযাপন; প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ দলের উদযাপন; প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: এখন টিভি
0

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (০৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশ দল।

আরও পড়ুন:

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভেরিফায়েড ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে যুবাদের উদ্দেশে এ শুভেচ্ছাবার্তা দেন।

তারেক রহমান তার পোস্টে বলেন, 'সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সেই প্রেক্ষাপটে তরুণদের এ সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে– ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।'

এসএইচ