তাহসিফ সৌরির মৃত্যু রহস্যে নতুন মোড়; উদ্ধার ব্যবহৃত মোটরসাইকেল

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি | ছবি: সংগৃহীত
0

পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্টকে এম তাহসিফ সৌরির মৃত্যুকে ঘিরে। আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) সকালে তুরাগ নদীর পাশে অনুমান ৫০ গজ দূরে তাহসিফ সৌরির জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপের দেয়া তথ্য অনুসারে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তাহসিফ সৌরির ব্যবহৃত মটরসাইকেল উদ্ধার করে পিবিআই।

পিবিআইইয়ের জিজ্ঞাসাবাদে দীপ আরও জানায়, উত্তরার বিভিন্ন স্পট ঘুরে রাত ১২.৩০ মিনিটে টঙ্গীর মাজার বস্তি এলাকায় আলাদা আলাদা আসেন তারা।

এসে তাহসিফ সৌরিকে খুঁজে না পেলে বাসার দিকে রওনা দেন শাহরিয়ার দীপ। পিবিআই জানায় টঙ্গীর এই এলাকাটি মাদকের স্পট। এখানে তারা মাদকের জন্য আসছে কিনা সেটা এখনও নিশ্চিত না।

জেআর