তাহসিফ সৌরির মৃত্যু রহস্যে নতুন মোড়; উদ্ধার ব্যবহৃত মোটরসাইকেল
পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্টকে এম তাহসিফ সৌরির মৃত্যুকে ঘিরে। আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) সকালে তুরাগ নদীর পাশে অনুমান ৫০ গজ দূরে তাহসিফ সৌরির জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপের দেয়া তথ্য অনুসারে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তাহসিফ সৌরির ব্যবহৃত মটরসাইকেল উদ্ধার করে পিবিআই।