আজ (সোমবার, ১৯ অক্টোবর) চুক্তি স্বাক্ষর ও কর্মী নিয়োগ শুরুর বিষয়টি জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এই চুক্তির আওতায় আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে কর্মী নেয়া শুরু করবে জাপান।
আরও পড়ুন:
চুক্তির মূল বিষয়গুলো তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, এর মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে এবং জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষাপ্রাপ্ত হবেন কর্মীরা।
এছাড়া কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমান সুযোগ পাবেন এবং গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত বা জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো সুযোগ রাখা হয়নি।




