রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত

স্থানীয় সরকার বিভাগ
স্থানীয় সরকার বিভাগ | ছবি: এখন টিভি
0

রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ব্যতীত সব কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র বা ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ব্যতীত সব কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র বা ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসএস