
পৌরসভা থেকে সিটি করপোরেশন—প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় বগুড়াবাসী
বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার। সিটি করপোরেশন ঘোষণার কাজ অনেকটাই এগিয়েছে। শহর পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগের এক যুগ্মসচিব জানিয়েছিলেন শীঘ্রই ঘোষণা আসতে পারে বগুড়া মহানগরীর। ঘোষণার দুমাস পেরিয়ে গেলেও সিটি করপোরেশন না হওয়ায় বগুড়াবাসী অনেকটায় হতাশ। নতুন সরকারের কাছে বগুড়াবাসীর চাওয়া সিটি করপোরেশন ঘোষণা।

ঢাকার দুটিসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা দক্ষিণ ও উত্তরসহ দেশের মোট ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণে ৮ ইউনিয়ন যুক্ত করার প্রস্তাব
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো নির্দেশনার প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩ অনুসারে প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু করেছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জন্মনিবন্ধন জটিলতায় ফরিদপুরের নিষিদ্ধ পল্লির শিশুরা
জন্ম নিবন্ধনের অভাবে ফরিদপুরের দুটি নিষিদ্ধ পল্লির শিশুরা ভর্তি হতে পারছে না স্কুলে। নিষিদ্ধ পল্লিতে থাকা মায়েরা তাদের সন্তানদের পড়ালেখা করাতে চাইলেও জন্মনিবন্ধন জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের শিক্ষার ভবিষ্যৎ। স্থানীয় একটি সংগঠন শিশুদের আবাসন ও শিক্ষার ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয়। স্থানীয় সরকার বিভাগ বলছে, শুধু মায়ের নাম দিয়েই করা যাবে এ সকল শিশুর জন্ম নিবন্ধন।

ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ১৯ প্রকল্পের অনুমোদন
সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ১৯ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। আজ (বুধবার, ১৫ মে) সচিবালয়ে কমিটির ১১তম সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।