যশোর সীমান্তে ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ | ছবি: সংগৃহীত
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল ও প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির টহলদল।

আরও পড়ুন:

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৬৫টি শাড়ি, তিনটি থ্রি-পিস, দু’টি কম্বল, সাত প্যাকেট ফুচকা, এক কেজি কিশমিশ, ২৬ প্যাকেট খৈনি এবং ৪০৭টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

এসএস