গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
এর মধ্য দিয়ে গত এক মাসে ঢাকার বিভিন্ন থানার একাধিক ওসিকে প্রত্যাহারের ঘটনা ঘটলো। এসব ঘটনায় কোথাও প্রশাসনিক কারণ দেখানো হলেও, কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা কর্মকর্তাকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ও আলোচনায় এসেছে।
আরও পড়ুন:
সবশেষ শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হলো। এর মাত্র দুই দিন আগে ওই থানার আওতাধীন মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
২৬ সেপ্টেম্বর পর্যন্ত জাহাঙ্গীর আলমই গণমাধ্যমকে এ ঘটনায় গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছিলেন।
তবে তার প্রত্যাহারের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে, এমন তথ্য ডিএমপির আদেশে উল্লেখ নেই। আদেশে কারণ হিসেবে শুধু ‘প্রশাসনিক কারণ’ বলা হয়েছে।





