পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কাজ থেকে বিরত থাকুন: নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান | ছবি : সংগৃহীত
0

পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খলার কারণে উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হলে জনগণের ক্ষতি হবে। সরকারের নিছক বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করতে হবে।’

এ সময় দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জনমত গঠন ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

জেআর