আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
বর্তমানে ২০ শয্যার এ প্রতিষ্ঠানকে প্রথমে ৩০ এবং পরে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, ২০২৮ সালের জুনের মধ্যে এখানে ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
যশোর-৩ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘অতীতে এ কেন্দ্রে সিজারিয়ান অপারেশন ও ধাত্রীসেবার সুযোগ ছিল না। দায়িত্ব নেয়ার পর সরকারের নজরে আসে প্রতিষ্ঠানটির বিভিন্ন সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনা। এরপর সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি চিকিৎসকদের মানসম্মত, নিরাপদ ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘যথাসময়ে অফিসে আসতে হবে, দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিতে হবে। ভর্তি রোগী কিংবা বহির্বিভাগে আসা কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা।





