সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা গত ১৩ সেপ্টেম্বর শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল এম খায়ের উদ্দীন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে সেনাবাহিনীর ৭টি ডিভিশনের মোট ৮৪ জন শুটার অংশ নেন।
প্রতিযোগিতায় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ঘাটাইল সেনা শুটিং ক্লাব রানার-আপ হয়েছে। এছাড়া যশোর সেনা শুটিং ক্লাবের সৈনিক মো. ইউসুফ আলী শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হয়েছেন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিট ও সংস্থার বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।





