সৌদিতে হুথিদের ড্রোন হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

পবিত্র মক্কা নগরী ও মদিনা অঞ্চলে হুথি গোষ্ঠীর চালানো বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নিন্দা প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‌‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।’

এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ড্রোনটি মক্কার নির্ধারিত সীমার আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে।

ইএ