৭ জনের ফাঁসির রায়ে একটা ককটেল বিস্ফোরণ বড় কিছু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

‘৭ জনের ফাঁসির রায়ে একটা ককটেল বিস্ফোরণ বড় কিছু নয়’—বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘মাঝে মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফজরের নামাজ পড়ে মিছিল করে ভিডিও বানায়।’ আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) মেগা প্রজেক্টের কারণে ঢাকা শহরের যানজট রোধ সংক্রান্ত এক সভা শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি গুলশানের মিছিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিলো, তবে পুলিশ সময়টা আন্দাজ করতে সক্ষম হয়নি, সেটাকে ব্যর্থতা বলার সুযোগ নেই।

এ সময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। যেটি মিডিয়াতে ভিন্নভাবে এসেছে।’

১৭ তারিখ আন্তঃমন্ত্রণালয় সভায় সচিবদের সমন্বয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

জনগণের ভোগান্তি দূর করতে সমন্বিতভাবে উন্নয়ন কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এক সংস্থা নির্মাণ কাজ শেষ করার কিছুদিন পর আরেক সংস্থা একই জায়গায় খোঁড়াখুঁড়ি করলে জনগণের ভোগান্তি হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রতি ১৫ দিন পরপর তদারকি করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।’

বাসস্ট্যান্ড শিফটিং করা হয়েছে, তা দৃশ্যমান হতে সময় লাগবে বলে জানান তিনি। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্ট বন্ধে অভিযান চলছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘মূল সড়কে অটো রিকশা বন্ধে নীতিমালা করা হচ্ছে। ওভার নাইট সবকিছু বন্ধ হলে অনেকে কর্মসংস্থান হারাবে।’

এফএস