স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসি সচিব বললেন—‘আলোচনা চলমান প্রক্রিয়া’

কথা বলেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ
কথা বলেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: এখন টিভি
0

‘সরকারের সঙ্গে আলোচনা না করেই ইসি ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে’—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলতে রাজি হননি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাই না। আলোচনা একটা চলমান প্রক্রিয়া।’

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে ব্রিফ করার সময় প্রতিমন্ত্রীর মন্তব্যের বিষয়ে এমন প্রতিক্রিয়া জানান ইসি সচিব।

আরও পড়ুন:

ইসি সচিব জানান, ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নির্বাচন ভোটগ্রহণের সঙ্গে যারা জড়িত, তাদের নিয়ে বৈঠক হবে। বৈঠক হলে বিষয়গুলো আরও পরিষ্কার হবে।

আখতার আহমেদ বলেন, ‘আমরা মিটিংয়ের পরও চাইলে ডেট ঠিক করতে পারতাম, কিন্তু মিটিংয়ে কিছু উপাত্ত লাগে তাই আমরা এই ডেটগুলো ঠিক করেছি।’

এসএইচ