স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
‘বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্তে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিচ্ছে’

‘বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্তে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিচ্ছে’

বিএনপির সুন্দর সুন্দর কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির শাহে আলম।

ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত। কার্ডের জন্য কাউকে ঘুষ দেয়ার দরকার নেই। এ কার্ড পর্যায়ক্রমে সবাই পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন।

জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ: মীর শাহে আলম

জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ: মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জামায়াতে ইসলামী দল হিসেবে অকৃতজ্ঞ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০১ সালে তাদের দুই নেতাকে মন্ত্রীত্ব দিয়েছিলেন, যাতে তাদের রাজাকারের তকমা দূর হয়। দলটির নেতারা এখন সব ভুলে গেছে বলেও মন্তব্য করেছন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নগরীর ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একইসঙ্গে বর্জ্যকে বোঝা হিসেবে না দেখে তা সম্পদে পরিণত করার কার্যকর উদ্যোগ নিতে হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসি সচিব বললেন—‘আলোচনা চলমান প্রক্রিয়া’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসি সচিব বললেন—‘আলোচনা চলমান প্রক্রিয়া’

‘সরকারের সঙ্গে আলোচনা না করেই ইসি ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে’—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলতে রাজি হননি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাই না। আলোচনা একটা চলমান প্রক্রিয়া।’

তিন বস্তির বহুতল ভবন নির্মাণে সহায়তায় আগ্রহী চীন: শাহে আলম

তিন বস্তির বহুতল ভবন নির্মাণে সহায়তায় আগ্রহী চীন: শাহে আলম

গুলশান, কড়াইল আর মহাখালী এই তিন বস্তির বহুতল ভবনের অবকাঠামো নির্মাণে চীন সহায়তা করতে আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘তিন বস্তির বহুতল ভবনের অবকাঠামো নির্মাণে চীনের কাছে ১০ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ— চীন এতে আগ্রহী। তবে একসঙ্গে নয়, টাকা দেয়া হবে ধাপে ধাপে।’

রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেই সঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার।

পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বাংলাদেশ ও মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে সিলেট: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে সিলেট: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ এবং খাল পুনরুদ্ধার কার্যক্রমে সিলেট সিটি করপোরেশন (সিসিক) দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় এগিয়ে রয়েছে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিসিক যেভাবে কাজ করছে, তা প্রশংসনীয়।

মানহানি মামলায় সম্পাদক গ্রেপ্তার, সংশ্লিষ্টতা অস্বীকার প্রতিমন্ত্রীর

মানহানি মামলায় সম্পাদক গ্রেপ্তার, সংশ্লিষ্টতা অস্বীকার প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় দুঃপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি- এই মামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তোলার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তোলার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই, যা পরবর্তীতে দেশের অন্যান্য পৌরসভায়ও অনুসরণ করা যাবে। অতীতে কী কী সমস্যা ছিল তা সঠিকভাবে চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করার নির্দেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।