মহাখালীতে ভবনে অগ্নিকাণ্ড

আগুন লাগা ভবন
আগুন লাগা ভবন | ছবি: এখন টিভি
0

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশের একটি বহুতল ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট একযোগে কাজ করছে।

আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সাড়ে ১১টা নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগা ওই ভবনের ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএইচ